কিমের নয়া ছবি ঘিরে শুরু হয়েছে হৈচৈ! - The News Lion

কিমের নয়া ছবি ঘিরে শুরু হয়েছে হৈচৈ!

 


দি নিউজ লায়ন;    কিম জং উনের একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হৈচৈ!  যে ছবি সামনে এসেছে কিমের একবার দেখলে যেন চিনতেই পারবেন না। একেবারে স্লিম হয়ে গিয়েছেন তিনি। প্রায় একমাস কিমের খবর সামনে আসেনি। কিন্তু গত সপ্তাহে কিম জং উনকে রুলিং পার্টির সঙ্গে এক ছবিতে দেখা গিয়েছে কিমকে।


 এরপরে একাধিক ছবি সামনে এসেছে কিমের। সামনে আসা ছবিতে ৩৭ বছর বয়সী কিম জং উনকে বাম হাতের কবজিতে ১২ হাজার ডলার মূল্যের প্রিয় ঘড়ি পরা অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু ২০২০ নভেম্বর এবং চলতি বছরের মার্চ মাসে নেওয়া কিমের ছবির তুলনায় নতুন ছবিতে কিমকে অনেকটাই রোগা লাগছে।


 কীভাবে এত রোগা হলেন কিম? তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। অনেকে বলছেন, কিমকে অসুস্থ? নাকি ব্যায়াম করে সচেতনভাবেই রোগা হয়েছেন কিম! তবে উত্তর কোরিয়া একটা সূত্র বলছে, বাড়িতে বসে ব্যায়াম করে রোগা হয়েছেন কিম। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.