স্বাস্থ্য কর্মীদের হাতে পালস্ অক্সিমিটার ও থামোমিটার তুলে দিলেন সমীর পাঁজা - The News Lion

স্বাস্থ্য কর্মীদের হাতে পালস্ অক্সিমিটার ও থামোমিটার তুলে দিলেন সমীর পাঁজা

 


দি নিউজ লায়ন;  শুক্রবার বিধায়ক সমীর পাঁজা উদয়নারায়নপুর ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিকদের হাতে পালস্ অক্সিমিটার ও থামোমিটার তুলে দেন। বিধায়ক সমীর পাঁজা জানান করোনার এই সময় স্বাস্থ্য কমীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের শরীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। আর এক্ষেত্রে এই অক্সিমিটার এবং থামোমিটার তাদের কাজে অনেকটাই সাহায্য করবে।


 তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যে উদয়নারায়নপুর বিধানসভার অন্তর্গত আমতা ১ নং ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীদের হাতে এই ধরনের জিনিস তুলে দেওয়া হবে। এদিন বিধায়ক সমীর পাঁজা ৩০০টি পালস্ অক্সিমিটার ও ১৫০ টি থামোমিটার তুলে দেন। অন্যদিকে এদিন আমতা গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের হাতে পালস্ অক্সিমিটার সহ অন্যান্য জিনিসপত্র তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.