বেআইনি কলসেন্টার কাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ঘনিষ্ট - The News Lion

বেআইনি কলসেন্টার কাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ঘনিষ্ট

 


দি নিউজ লায়ন;  বেআইনি কলসেন্টার কাণ্ডে  পুলিশের হাতে পাকড়াও বিজেপি বিধায়কের ঘনিষ্ট। সম্প্রতি শিলিগুড়িতে একটি মেকআপ স্টুডিওর আড়ালে বেআইনী কাজের অভিযোগ উঠেছে। এমনকি ওই রূপটান পেশার আড়ালে মধুচক্রের আসর চলতো এমন চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতেই পুলিশ হানা দেয়। পুলিশি হানায় ৯জন যুবতী সহ ৩জন যুবককে গ্রেপ্তার করা হয় সেখান থেকে।


 মোবাইল ফোন, নম্বরও মেলে। সেই আসর থেকেই ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির ঘনিষ্ট শিল্পী সাহাকে গ্রেফতার করা হয়। দলের একাধিক কর্মসূচিতে বিজেপি বিধায়কের সঙ্গে দেখা মিলেছে তাকে শহরে। রয়েছে সেই সমস্ত কর্মসূচির একাধিক ছবিও। আর এই পুরো ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে।


 ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বেরা জানাচ্ছেন বিজেপির একাধিক বিধায়ক নেতারা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত। শিল্পী সাহার এ কারবার এর মূল পান্ডা। শিখা চ্যাটার্জির এর সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেতা দুলাল দত্ত জানান বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি কে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায় বহু তথ্য বেরিয়ে আসবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.