কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কোচে অগ্নিসংযোগ - The News Lion

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কোচে অগ্নিসংযোগ

 


দি নিউজ লায়ন;  শুক্রবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে আসার সময় শিলিগুড়ি জংশন থেকে বেশ কয়েক কিমি দূরে আলুয়াবাড়ির কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কোচে অগ্নিসংযোগের ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে এদিন ট্রেনের যাত্রীবাহি এসি টু টায়ার এইচএ ওয়ান কোচ থেকে ফিনকি দিয়ে আগুন বের হতে দেখতে পান যাত্রীরা। 


এসি টু টায়ার কোচে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি কোচে থাকা রেল কর্মীদের জানান যাত্রীরা। আলুয়াবাড়ি থেকে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে শিলিগুড়ি অদূরে নকশালবাড়ি সংলগ্ন অটল চা বাগান এলাকায় ট্রেনটি দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় রেল। সেখানে বেশ কিছুক্ষণ ট্রেনটিকে দাড় করানো হলেও আগুন নেভানো সম্ভব হয়নি। ফিনকি দিয়ে আগুন জ্বলতে থাকে ট্রেনের ওই এসি কোচের চাকার কাছে ব্রেক ব্যান্ড এলাকা থেকে। 


ট্রেনের ঘর্ষনের জেরে ওই ব্রেক সু বা ব্রেক ব্যান্ড এলাকা থেকে আগুনের স্ফুলিঙ্গ বেড়িয়ে আসে বলে জানায় রেল কর্তৃপক্ষ। পরে সেখান থেকে তড়িঘড়ি সকাল ৯টা নাগাদ বাগডোগরা স্টেশনে নিয়ে এসে ট্রেনটিকে দাঁড় করানো হয়। সেখানে দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেন কামরার যাত্রীরা। সকাল ৯.৩০টানাগাদ সেখান থেকে রওয়ানা দেয় শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে ট্রেনটি। 


রেল কর্তৃপক্ষ জানায় এসি টু টায়ারের এইচএ ওয়ান কোচের নীচে চাকায় আলুয়াবাড়ির কাছে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়। চাকার ব্রেক ব্যান্ড জাম হয়ে যাওয়ার কারণে চলন্ত ট্রেনের চাকার ঘর্ষণে ওই আগুনের স্ফুলিঙ্গ বেড়িয়ে আসতে লাগে। ব্রেক ব্র্যান্ড ট্রেন দাঁড় করানোর কাজে ব্যবহৃত হয়। বাগডোগড়া স্টেশনে আগুন নেভানোর পর রেলের প্রযুক্তি বিভাগের কর্মীরা ওই ব্রেক ব্যান্ড ও ব্রেক সুয়ের জাম খুলে দিয়ে যাবতীয় পর্যবেক্ষন করেন। ট্রেনটি ত্রুটিমুক্ত হওয়ার পরই পুনরায় সেখান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওয়না দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.