অদ্ভুত এক ঝর্ণা, যা থেকে জল ঝরে না, ঝরে ‘রক্ত’!
দি নিউজ লায়ন; হিম শীতল আবহাওয়া, হাড় কাঁপুনি শীত। ঠিক এমন পরিবেশে গেলেন একটি ঝর্ণার কাছে। ওমা! জল কোথায়? ঝর্ণা গড়িয়ে পড়ছে রক্ত! না, কোনো ভৌতিক সিনেমার গল্প বলছি না। বাস্তবেই রয়েছে এমন দৃশ্য। প্রকৃতির সে এক অদ্ভুত খেয়াল। ঠান্ডা বরফে ঢাকা অ্যান্টার্কটিকা বহুকাল ধরেই মানুষের কাছে নানা রহস্যের কেন্দ্রবিন্দু।
এখানে রয়েছে এক অদ্ভুত ঝর্ণা, যা থেকে জল ঝরে না, ঝরে ‘রক্ত’! অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী গ্রিফিথ টেইলর সর্বপ্রথম ১৯১১ সালে এই ঝর্ণাটি আবিষ্কার করেন। তবে আপাতদৃষ্টিতে রক্ত বলে মনে হলেও এটি আসলে রক্ত নয়। এই ঝর্ণার নোনা জলে জারিত লৌহের উপস্থিতির কারণে এই জল রক্তের মতো দেখায়। ঠিক যেভাবে লোহায় মরিচা পড়লে লোহা লালচে হয়ে যায় এই ঝর্ণার জলও সেভাবেই রক্তের মতো লাল দেখায়।

Post a Comment