শিলিগুড়িতে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই - The News Lion

শিলিগুড়িতে কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই

 


দি নিউজ লায়ন;  মাদক বিরোধী দিবসে কোটি টাকার মাদক সহ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার দুই। শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সশস্ত্র সীমা বলের আইএনটি টিম এর রানিডাঙ্গা এফ কপ বড় মনিরাম জোত এলাকায় অভিযান চালায়। 


সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৮৬০ গ্রাম ব্রাউন সুগার, ১ কেজি ৬০ গ্রাম আফিম এবং ৩৬০টি ইয়াবা ট্যাবলেট। ধৃতদের নাম মনজ আচার্য্য, আলাভিন ইন্ডওয়ার। ধৃতরা দুজনেই নকশালবাড়ির বাসিন্দা। তাদের পানিঘাটা থেকে আটক করে বাগডোগড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.