শুভেন্দু ঘনিষ্ঠ গ্রাম প্রধানের বিরুদ্ধে অনাস্থা - The News Lion

শুভেন্দু ঘনিষ্ঠ গ্রাম প্রধানের বিরুদ্ধে অনাস্থা

 


দি নিউজ লায়ন;   ক্ষমতায় থাকা কালীন একের পর এক দুর্নীতি আর বিধানসভা নির্বাচনের সময়ে ভাজপা নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলে দলীয় প্রার্থীকে হারাতে চক্রান্ত করা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে নয়াপুট পঞ্চায়েতের গ্রাম প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি - ১ ব্লকের অন্তর্গত নয়াপুট গ্রাম পঞ্চায়েত।


এই পঞ্চায়েত দক্ষিন কাঁথি বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে ।এই পঞ্চায়েতের বিজেপি নেতা শুভেন্দু ঘনিষ্ঠ প্রধান অসিত গিরিকে অনাস্থা এনে সরিয়ে দিলো তৃনমূল।গত পঞ্চায়েত নির্বাচনে ১৭টি আসনের মধ্যে ১৪টি আসনে জয়ী হয় তৃনমূল।২টি আসনে বিজেপি ও ১টিতে বাম প্রার্থী জয়ী হয়েছিলো। কন্টাই কার্ড ব্যাঙ্কের কর্মী অসিত গিরিকে শুভেন্দু অধিকারীর নির্দেশে গ্রাম প্রধান নির্বাচিত করে তৃনমূলের জয়ী সদস্যরা।উল্লেখ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রায় দুই দশক ধরে কন্টাই কার্ড ব্যাঙ্কের চেয়ারম্যানের দ্বায়িত্ব সামলাচ্ছেন। 


কাঁথি ১ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রামগোবিন্দ দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী তৃনমূলে থাকাকালীন অসিত গিরির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিলো দলের কাছে।রামগোবিন্দ বাবুর অভিযোগ এই বিষয়ে দলের তৎকালীন নেতৃত্ব অর্থাৎ পূর্বতন জেলা সভাপতি কাঁথির সাংসদ শিশির অধিকারীর কাছে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি।অভিযোগ করেছেন দলীয় নেতৃত্বের পাশাপাশি এলাকার বাসিন্দারাও অভিযোগ করেছেন।কিন্ত শিশির বাবু-শুভেন্দু বাবুরা কর্ণপাত করেন নি ।তৃনমূলের ব্লক সভাপতির অভিযোগ অসিত গিরির দুর্নীতি ও তলতলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে সাবোতাজ করায় দক্ষিন কাঁথি আসনে দলের প্রার্থী জ্যোতির্ময় কর লিড পাননি এই পঞ্চায়েত থেকে।এর পরেই অসিত গিরির বিরুদ্ধে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরী হয় ।


জানা গেছে নিয়ম মেনে পঞ্চায়েতের ১৪ জন তৃনমূলের পঞ্চায়েত সদস্যদের মধ্যে ১২ জন অসিত গিরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ।এদিন অনাস্থা সভায় এই ১২ জন পঞ্চায়েত সদস্য হাজির ছিলেন।দুই বিজেপি ও এক বাম সদস্যের পাশাপাশি অসিত গিরি ও আরো এক তৃনমূল সদস্য অনুপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.