কার্শিয়ঙের ধসে ব্যাপক ক্ষতি ৫৫ নম্বর জাতীয় সড়কে
দি নিউজ লায়ন; এক টানা বৃষ্টিতে কার্শিয়ঙের তিনধরিয়ার কাছে প্রবল ধস। ব্যাপক ক্ষতি ৫৫ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট নাগাদ প্রবল ধস নামে তিনধরিয়ায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় ধস সরানোর কাজ। তিনটি বাড়ি ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোনও প্রাণহানি বা কারোর জখম হওয়ার কোনও খবর নেই।
তবে ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এর আগে ২০১১ তে এই তিনধরিয়াতেই ভয়াবহ ধস নেমেছিল। সেবার ও মারাত্মক ক্ষতি হয়েছিল সংলগ্ন জাতীয় সড়কের। রেল ওয়ার্কশপ ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষত পুরোপুরি মেরামত করে চলতি বছরেই ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল। মাস খানেকের মধ্যে ফের ধস নেমে সেই রাস্তা ফছর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল।

Post a Comment