উত্তরবঙ্গ সফর আপাদত বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

উত্তরবঙ্গ সফর আপাদত বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;     উত্তরবঙ্গ সফর আপাদত বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরনিগমের দপ্তরে পুর প্রশাসক গৌতম দেব বলেন আগামী ২১শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসার কথা আমাকে জানিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি ফোনে জানান সেই সফরসূচী কিছুদিনের জন্য স্থগিত করছেন। 


আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস মিলেছে উত্তর ও দক্ষিণবঙ্গে ভরা কোটালের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অপেক্ষাকৃত সংক্রমন বেশি রয়েছে সেসমস্ত জায়গায় কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। তাই উত্তরবঙ্গ সফর আপাদত স্থগিত রাখছেন তিনি। গৌতম দেব বলেন তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তরবঙ্গবাসী তারজন্য অপেক্ষা  করছে। কিছুদিন সফরসূচী পেছানো হলেও  উত্তরবঙ্গে আসবেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.