বর্ষায় ভেজা কাপড়ের গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় - The News Lion

বর্ষায় ভেজা কাপড়ের গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায়

 


দি নিউজ লায়ন;    বর্ষাকালে সব থেকে বড় চিন্তা হল ভেজা জামা-কাপড় শুকানো।  এই সময় কাপড় যেন শুকাতেই চায় না। যার ফলে কাপড় থেকে বের হয় দূর্গন্ধ। তবে বর্ষায় সাদা কাপড় পড়লে দাগ পড়ে যায়। এছাড়াও বর্ষার কাচা কাপড় আলমারিতে এক টানা রেখে দিলেও ছত্রাক পড়ে যায়। তবে এই গন্ধ দূর করার কিছু উপায়ও আছে।


  বর্ষাকালে সাদা কাপড় পড়লে খুব সহজেই দাগ পড়ে যায়। আবার বাজে গন্ধও বের হয়। এক্ষেত্রে যা করতে পারেন সেটা হলো ভিনিগার ও বেকিং সোডা যোগ করে কাপড় কেচে নিন। দুর্গন্ধ দূর করতে এই উপাদানগুলো বেশ কাজ করে।অনেক ক্ষেত্রে দেখা যায় অপরিস্কার কাপড় ওয়াশিং মেশিনের ভেতর বা লন্ড্রির ঝুড়িতে রেখে দেয়া হয়। ভাবা হয় জমলে পরে একসাথে ধোয়া যাবে।


 বর্ষাকালে এভাবে কাপড় রাখলে দুর্গন্ধ আরো বেড়ে যায় সঙ্গে ময়লাও গাঢ় হয়। তাই এ সময় কাপড় বেশিদিন জমিয়ে না রাখাই ভালো।  জীবাণু ও ছত্রাকের হাত থেকে পোশাককে বাঁচাতে কাপড় কাচার আগে অবশ্যই কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখুন।  কাপড় শুকাতে রোদের জন্য অপেক্ষা না করে ঘরে, জানালার কাছাকাছি বা ফ্যানে হাওয়ায় কাপড় শুকিয়ে নিন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.