পায়ুদ্বারের মধ্যে দিয়ে সীমান্ত টপকে বাংলাদেশে বিপুল টাকার মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার ১ - The News Lion

পায়ুদ্বারের মধ্যে দিয়ে সীমান্ত টপকে বাংলাদেশে বিপুল টাকার মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;   পায়ুদ্বারের মধ্যে  দিয়ে সীমান্ত টপকে বাংলাদেশে বিপুল লক্ষাধিক টাকার মাদক ট্যাবলেট ইয়াবা পাচারের আগেই বমাল সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হলো পাচারকারী।  মুর্শিদাবাদ জেলার ঠাকুরনগর এলাকার সংলগ্ন বর্ডারে  এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃত ওই পাচারকারীর নাম মিঠুন সরকার। 


ঐ  পাচারকারীর কাছ থেকে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৯৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মিঠুন সরকার নামে ঐ ব্যক্তি মাদক পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের নজরে আসতেই তাকে ধরে ফেলা হয়। জেরায় ঐ ব্যক্তি জানায় তার বাড়ি স্থানীয়  ঠাকুরনগর এলাকায়।বিএসএফের দাবি, কৃষিকাজ করার অজুহাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল মিঠুন।


 তখনই তাকে আটক করেন বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। অভিযুক্তের তল্লাশি চালিয়ে তার পায়ুপথ থেকে পলিথিনে মোড়া অবস্থায় ৯৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর পর তাকে গ্রেফতার করা হয়। বিএসএফের আধিকারিকরা জানান, ওই ব্যক্তিকে জেরা করে  এই ঘটনার সঙ্গে যুক্ত পান্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.