ব্যাঙ্কের ভিতরে গ্রাহককে মারধরের অভিযোগ - The News Lion

ব্যাঙ্কের ভিতরে গ্রাহককে মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   বেসরকারি ব্যাঙ্কের বরানগর শাখার কর্মী ও নিরাপত্তারক্ষীরা ব্যাঙ্কের ভিতরে গ্রাহককে মারধর করেছেন বলে অভিযোগ উঠল। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বিপুল শাহ। এসি সার্ভিসিং-র কাজ করতেন তিনি। একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে বাইক কেনার জন্য ঋণ নিয়েছিলেন বিপুল। ওই ব্যক্তির দাবি, মার্চ পর্যন্ত ব্যাঙ্ক ঋণের কিস্তি টাকা নিয়মিত শোধ করেছেন তিনি।


 কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে কাজকর্ম বন্ধ। এই পরিস্থিতি এতটাই খারাপ যে, কিস্তির ২৮০০ টাকা আর দিতে আর পারছেন না! বিপুল শাহের দাবি,  বরানগরের যে বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন, সেই ব্যাঙ্কে গিয়ে নিজের অবস্থার কথা জানাতে চেয়েছিলেন তিনি। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন আবেদনপত্রও। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।


 উল্টে ব্যাঙ্কের ভিতরেই কর্মীদের একাংশ ও নিরাপত্তারক্ষীরা মিলে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।  প্রথমে বরানগর থানা ও পরে মধ্যমগ্রাম থানায় যখন লিখিত অভিযোগ করতে যান তখন পুলিস FIR নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.