স্লট বুকিং করেও মিলল না ভ্যাকসিন - The News Lion

স্লট বুকিং করেও মিলল না ভ্যাকসিন

 


দি নিউজ লায়ন;  স্লট বুকিং করেও মিলল না ভ্যাকসিন। বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল হাওড়ায়। ভ্যাকসিনের স্লট বুকিং করার পরেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হয় ভ্যাকসিন নেই। অথচ কুপন আনলেই মিলে যাচ্ছে ভ্যাকসিন। অথচ এই কুপন কারা কীভাবে পেলেন তার উত্তর অজানা। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার হাওড়ায় রেলের এক ভ্যাকসিন কেন্দ্রে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না কোনও আধিকারিকই। 


অন্যদিকে, স্লট বুকিং করে ভ্যাকসিন নিতে আসা মানুষেরা অভিযোগ জানাচ্ছেন কেন তারা স্লট বুকিং এর পরও ভ্যাকসিন পাচ্ছেন না। এ ব্যাপারে আধিকারিকদের তরফেও মেলেনি কোনও আশ্বাসবাণী। অবশেষে তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে হাওড়ার ওই ভ্যাকসিন সেন্টারে।  কো-উইন অ্যাপে করোনা প্রতিষেধক নেওয়ার বুকিং করার পর নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে নির্দিষ্ট  সময়ে পৌঁছানোর পরেও এদিন মেলেনি ভ্যাকসিন।


 ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়ানো মানুষদের লাইনেই রেখে টোকেন নিয়ে যারা এসেছিলেন তাঁদেরকে ভিতরে ডেকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন ভ্যাকসিন নিতে আসা এক ব্যক্তি রাজেন্দ্র কুমার জানিয়েছেন তিনি অনলাইনে স্লট বুকিং করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও তাঁকে ভ্যাকসিন দেওয়া হয়নি। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে।  তাঁর অভিযোগ স্লট বুকিং যাদের হয়েছে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কিন্তু যারা কুপন নিয়ে যাচ্ছেন তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 


কুপন কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তা জানা নেই। তাঁর অভিযোগ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তাঁরা কিছুই বলছেন না। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন। তিনি আরও জানিয়েছেন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন। এখানেই ভ্যাকসিন নিতে আসা এক মহিলা রুপা শর্মা জানান, তখন তিনি এসেছেন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। কিন্তু তারপরে আর ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ জানাচ্ছেন ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে। দু'ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে ছিলেন। এই এই অবস্থায় সময় নষ্ট হওয়ার জন্য তাঁর খুব খারাপ লাগছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.