নিরাপত্তা বাড়ছে কলকাতার পুরপ্রশাসকের - The News Lion

নিরাপত্তা বাড়ছে কলকাতার পুরপ্রশাসকের


দি নিউজ লায়ন;  নিরাপত্তা বাড়ছে কলকাতার পুরপ্রশাসকের। কলকাতা পুরভবন ও তাঁর বাড়ি নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। শুক্রবার কলকাতা পুলিস ও স্পেশাল ব্র্যাঞ্চের আধিকারিকরা যান পুরভবনে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। পুরভবনে ক্লোজ সার্কিট ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলে সূত্রের খবর। 


এর পাশাপাশি বাড়ি এবং পুরভবনে বাড়বে পুলিসি নিরাপত্তা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের  পাশাপাশি রাজ্যের পরিবহণমন্ত্রী। দীর্ঘসময় কাটান পুরভবনে। আর সেখানে সারাদিন প্রচুর মানুষের যাতায়াত। সে কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয় বলে খবর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.