নিউটাউন কান্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের পর পরিবারের 'ভুয়ো এনকাউন্টার'-এর তত্ত্ব খারিজ
দি নিউজ লায়নঃ নিউটাউনের ঘটনায় ফের চাঞ্চল্যকর মোড়। পাঞ্জাব-হরিয়ানা আদালতের নির্দেশে গতকাল চণ্ডীগড়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় কলকাতায় মৃত গ্যাংস্টারের। দ্বিতীয়বার ময়নাতদন্তের পর জানা গিয়েছে জয়পাল সিং ভুল্লার মৃত্যু হয়েছে গুলির আঘাতেই।
কলকাতা থেকে ছেলের দেহ নিয়ে পাঞ্জাবে যান গ্যাংস্টারের বাবা। তারপর জয়পালকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এর পরেই ছেলের মৃত্যুর আসল কারণ জানতে দ্বিতীয় বার ময়না-তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

Post a Comment