টানা তিন দিনের বৃষ্টিতে ধস নামলো 'হীরক রাজার দেশে'
দি নিউজ লায়ন; টানা তিন দিনের বৃষ্টিতে ধস নামলো 'হীরক রাজার দেশে' । পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ধসে পড়ে বিশালাকার পাথরের চাঁই। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় থেকে ধস নামতে থাকে। একাধিক ছোট বড় পাথর ধসে পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে।
পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় পাহাড়ের চূড়ায় চন্ডী মন্দিরে ওঠার বেশ কয়েকটি সিঁড়ির একাংশ ভেঙে গিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জয়চন্ডী পাহাড় সংলগ্ন এলাকার গ্রামগুলিতে। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে টানা বৃষ্টির কারনে মাটি ভিজে গিয়ে আলগা হয়ে যাওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ,এই পাহাড়ের ছোট বড় গাছ রয়েছিল।
সেই গাছ কেটে নেওয়ার ফলেই আলগা হয়ে যাওয়া পাথের নিচু ছেড়ে গড়িয়ে পড়ছে পাথর। জয়চন্ডি পাহাড় লাগোয়াস্থানীয় বাসিন্দা সুরেশ বাউরি জানান, লোকের কাছে খবর পেয়ে গিয়ে দেখি একটি বিশালাকার পাথর পাহাড় থেকে ধসে নিচে সিড়ির ওপর পড়ে আছে। একাধিক ছোট বড় পাথরের চাটানো ধসে পড়েছে। টানা বৃষ্টির পাশাপাশি এই পাহাড়ে গাছ কেটে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটছে।" এদিন এই ঘটনার খবর পেতেই সকাল থেকে প্রচুর উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করে পাহাড়সংলগ্ন এলাকায়।

Post a Comment