শীতলকুচি গুলিকাণ্ডের কোচবিহারের প্রাত্তন পুলিশ সুপারকে সিআইডি তলব - The News Lion

শীতলকুচি গুলিকাণ্ডের কোচবিহারের প্রাত্তন পুলিশ সুপারকে সিআইডি তলব

 


দি নিউজ লায়ন;   শীতলকুচি গুলিকাণ্ডের কোচবিহারের প্রাত্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে তলব করলো সিআইডি। আগামী ১৮ জুন সকাল সাড়ে ১১টায় প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে।


সূত্রের খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পূঙ্খানুপূঙ্খ তথ্য পেতেই এবার দেবাশিস ধরকে তলব করেছেন গোয়েন্দারা। ওই দিন ঠিক কী ঘটেছিল? কখন পুলিস খবর পেয়েছিল? কখন ঘটনাস্থলে কিউআরটি টিম পৌঁছয়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই এবার প্রাক্তন পুলিস সুপারকে তলব করলেন তদন্তকারীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.