শিবসেনার ঝাড়্গ্রাম জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মধুসূদন সিংহ
দি নিউজ লায়ন; মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে শিবসেনা থেকে পদত্যাগ করলেন শিবসেনার ঝাড়গ্রাম জেলার সভাপতি মধুসূদন সিংহ। উল্লেখ করা যায় যে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।এক হাজারেরও বেশি ভোট তিনি পেয়েছিলেন । মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন শিবসেনার রাজ্য কমিটির সভাপতি ও সম্পাদক কেবলমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছুই দেয়নি।
এভাবে রাজনীতি করা সম্ভব নয়। যখন দলের ঊর্ধ্বতন নেতৃত্ব রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছিল তখন দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছিল রাজ্যে পশ্চিমবঙ্গ শিবসেনার প্রার্থী হিসেবে নয় টি আসনে মনোনয়নপত্র জমা দেবেন এবং তারা দলের প্রতীক পাবেন। সেই মত আমি ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়পত্র জমা দেই। কিন্তু দলের প্রতীক পায় নি। আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দী তা করতে বাধ্য হই। তাই আমি শিবসেনার ঝাড়গ্রাম জেলার সভাপতি হিসেবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি।
তাই এখন থেকেই শিবসেনার সাথে আমার কোন সম্পর্ক নেই। সামনে ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন তার আগেই তিনি শিবসেনার ঝাড়্গ্রাম জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করায় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন আপনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন । তিনি বলেন যখন সময় হবে তখন সংবাদমাধ্যমকে জানিয়ে কোন দলে যোগদান করবেন তা জানাবেন ।তবে এদিন তিনি কোন দলে যোগ দেবেন বলে জানান নি। যার ফলে ঝাড়গ্রাম জেলায় শিবসেনার কোন অস্তিত্বই আর রইল না।

Post a Comment