বহড়া গ্রামের জঙ্গল থেকে বোমা উদ্ধার - The News Lion

বহড়া গ্রামের জঙ্গল থেকে বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   বীরভূমের কাঁকরতলা থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে গোপোন সূএে খবর পেয়ে স্থানীয় বহড়া গ্রামের জঙ্গল থেকে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করলো।  উদ্ধার হয়েছে প্রায় চল্লিশটি তাজা বোমা।  বোমা পাচারের সাথে  যুক্ত থাকার অভিযোগে কাঁকড়তলা থানার পুলিশ শেখ এনামুল ও শেখ আানমুল নামে দুজন কে গ্রেপতার করেছে ।


 পরে বোম্ব স্কোয়াডের সদস্যরা বোমগুলো নিস্কৃয় করে । অপরদিকে থানার পুলিশ ডাকাতির ছক বানচাল করে বড় সাফল্য পেলো , মল্লারপুর থেকে আবার রাস্তায় 7 থেকে 8 জন দুষ্কৃতী জড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে,  এমনই খবর আসে মল্লারপুর থানায়, তড়িঘড়ি মল্লারপুর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগানসহ  দুই দুষ্কৃতী কে হাতেনাতে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ এিপাঠী  জানিয়েছেন , সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপস করা হবে না। বীরভূমের প্রত্যেকটি থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সদা সতর্ক থাকার জন্য ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.