মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়াটা এখন সময়ের অপেক্ষা, দাবি শুভেন্দুর
দি নিউজ লায়ন ; মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়াটা এখন সময়ের অপেক্ষামাত্র। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উল্লেখ্য, বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরলেও এখনও বিধায়ক পদে ইস্তফা দেননি মুকুল রায়। বৃহস্পতিবার শুভেন্দু বলেছেন, ‘মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সব প্রক্রিয়া শেষ। আজ বিধানসভার রিসিভ সেকশন বন্ধ ছিল। শুক্রবার সকাল এগারোটায় ফের বিধানসভায় যাওয়া হবে। রিসিভ সেকশন বন্ধ থাকলে অধ্যক্ষকে ইমেল পাঠানো হবে।’
প্রসঙ্গত, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মুকুল রায়কে দুদিন আগে সময় দিয়েছিল বিজেপি। তার মধ্যে তিনি ইস্তফা না দিলে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। মুকুলকে নিশানা করে এমনটাই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বুধবারের মধ্যে বিধানসভার স্পিকারের কাছে মুকুলের বিরুদ্ধে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপালকে নালিশ ঠুকেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যপাল সোমবার বলেন, ‘আমি জানতে পারলাম গত ১০ বছরে পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগই করা হয়নি। আমি আশ্বস্ত করছি, পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করা হবে। আমি নিশ্চিত করব যাতে কার্যকর হয়।’

Post a Comment