আসানসোলের কাল্লায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
দি নিউজ লায়ন ; রবিবার সকালে আসানসোলের কাল্লায় ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটল। স্থানীয় সুত্রে জানা যায়,এদিন সকালে দুর্গাপুরের দিক থেকে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই ম্যাটাডোর ভ্যানটি। আসানসোলের কাল্লা মোড়ের কাছে দুই পথচারী রাস্তা পার হ ওয়ার সুয় নিয়ন্ত্রন হারিয়ে ওই দুই ব্যক্তিকে ধাক্কা মেরে ডিভাইডার পার করে উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারে ধাক্কা মারে। দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের নাম রাখহরি গড়াই এবং সন্তোষ গড়াই।
জানা যায়, ম্যাটাডোরের চালকও জীবন্ত দগ্ধ হয়ে মারা যান গাড়ির ভিতরেই। তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন গিয়ে দুটি গাড়ির আগুন নেভায়। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে।

Post a Comment