জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি - The News Lion

জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি




দি নিউজ লায়ন ;   জামাইষষ্ঠীতে এবার ফলের স্বাদের মিষ্টি বানিয়েছেন হাওড়ার ব্যাতাইতলা এলাকার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার। আজ  জামাইষষ্ঠী উপলক্ষে জামাইদের পাতে নানান ধরনের নতুন মিষ্টি তুলে দিতে এই উদ্যোগ নিয়েছেন হাওড়ার শিবপুরের ব্যাতাইতলার বেতাই মিষ্টান্ন ভান্ডার। এবার জামাইষষ্ঠীতে এদের অভিনব নিবেদন আম,জাম, লিচু, কাঁঠাল,জামরুল ইত্যাদি ফলের তৈরি নানা স্বাদের জিভে জল আনা মিষ্টি।


 একদিকে যখন ফলের দাম আকাশছোঁয়া, সেই কথা মাথায় রেখেই এই ধরনের বিভিন্ন ফলের স্বাদের মিষ্টি জামাইদের পাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেতাই মিষ্টান্ন ভান্ডার। গতকাল থেকেই মিষ্টি কিনতে দোকানে ভীড় লেগেছে। আজ সকালেও ভীড় লেগেছে দোকানে। আর এই নতুনত্ব মিষ্টির চাহিদাও রয়েছে ব্যাপক। ক্রেতারাও এই নতুন নতুন মিষ্টি কিনেছেন আজ জামাইষষ্ঠীতে জামাইদের খাওয়ানোর উদ্দেশ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.