ট্রলার ডুবি, উদ্ধার ১২ জন মৎস্যজীবী
দি নিউজ লায়ন ; ঝড় বৃষ্টিতে সাগরে উত্তাল পাতাল ঢেউয়ের তোড়ে একটি মাছের ট্রলার ডুবে যায়।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বকখালি সংলগ্ন কলস দ্বীপ এলাকায়।স্থানীয় ও মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন সরকারি নির্দেশে ট্রলার বন্ধ থাকার পর, গত ১৬ জুন থেকে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যেতে শুরু করে।
কিন্তু ১৭ জুন থেকে আবহাওয়া খারাপ হওয়ায় মৎস্যজীবীদের ট্রলার নিয়ে নিরাপদ স্থানে চলে আসে। কেউ কেউ ফেরে নিজের ঘাটে।পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর এলাকার "এফ বি তারামা" নামক ট্রলারটি আকাশ পরিষ্কার হবার পর শুক্রবার মাছ ধরতে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়।শনিবার সকালে হঠাৎ করে মৎস্যজীবীরা লক্ষ্য করে তলা দিয়ে ট্রলারে জল ঢুকছে।তখনি চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশে থাকা পাঁচটি ট্রলার তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে।
ট্রলারে থাকা ১২ জন মৎসজীবি কে উদ্ধার করে।ডুবে যাওয়া ট্রলারটি কাছি দিয়ে অন্য ট্রলার গুলির সঙ্গে বেঁধে রেখা হয়েছে।এদিন ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো হবে।পুলিশ জানান একটি মাছের ট্রলার ডুবে যায় সাগরের ঢেউয়ের তোড়ে।তবে ট্রলারের ১২ জন মৎস্যজীবী ছিল।প্রত্যেকেই উদ্ধার হয়েছে।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment