মাতলা নদীর চরে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রের উদ্বোধন - The News Lion

মাতলা নদীর চরে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রের উদ্বোধন




দি নিউজ লায়ন ; শনিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মাতলা ব্রীজ রোডের সংলগ্ন ক্যানিং মাতলা নদীর চরে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস, ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি আতিবুর রহমান, মাতলা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান হরেণ ঘোড়ুই,উত্তম দাস,ম্যানগ্রোভ গাছ বিশেষজ্ঞ জয়দেব দাস প্রমুখ।


এদিন ম্যানগ্রোভ চারা গাছ লাগানোর জন্য প্রায় একশো জন জব কার্ডের বেনিফিশিয়ারি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কোদাল,গামছা তুলে দেওয়া হয় মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে।সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং।আর এই ক্যানিং শহরে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্রে গড়ে ওঠার ফলে এক দিকে যেমন সুন্দরবনের পযটক আর্কষণ বাড়বে,অপরদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। 


এছাড়া ছাত্র ছাত্রীরা পরিচিত হবে ম্যানগ্রোভ গাছের বিষয়ে।সুন্দরবনের জলা জঙ্গলে একশোটির উপরে বিভিন্ন প্রজাতির গাছ জন্মায়।তারমধ্যে ২৮ টি প্রকৃত ম্যানগ্রোভ।আর এর মধ্যে ১৭ রকম ম্যানগ্রোভ প্রজাতির গাছ দিয়ে শুরু হল ক্যানিং ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেণ ঘোড়ুই বলেন ক্যানিং মাতলা নদীর চরে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র উদ্বোধন হল।


ফলে এক দিকে সুন্দরবনের পযটকদের আর্কষণ বাড়বে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।পাশাপাশি কর্ম সংস্থান গড়ে উঠবে।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস বলেন ভারতের প্রচীন এই ক্যানিং শহর।যা সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং নামে পরিচিত।প্রতি বছর দেশ বিদেশের পযটকরা এই ক্যানিং থেকে যায়।আর এই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র গড়ে উঠার ফলে পযটকদের কাছে আর্কষণ হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.