ঝাড়গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতি
দি নিউজ লায়ন ; বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়াএলাকায় বাস রাস্তার উপর দাঁড়িয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি ওই এলাকায় রাস্তার ধারে থাকা ধান বোঝাই একটি ট্রাক থেকে ধানের বস্তা টেনে বের করে খেয়ে ফেলে হাতিটি। রাস্তার উপর হাতি থাকায় ঝাড়গ্রাম চন্দ্রি বাস রাস্তায় যানবাহন চলাচল বেশকিছু বন্ধ থাকে ।যার ফলে জামাইষষ্ঠীর অনুষ্ঠানে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে অনেক জামাইকে বাধ্য হয়ে ওই রাস্তা বাদ দিয়ে তাদের ঘুরপথে শ্বশুরবাড়িও যেতে হয় ।
প্রায় ঘণ্টা তিনেক ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়ায় দলছুট একটি দাঁতাল হাতি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে। ওই এলাকা থেকে কিছুটা দূরে মঙ্গলবার হাতির হামলায় একজন মারা যায় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকেই ফের এলাকায় একটি দলছুট হাতি কখনো লোকালয়ে ঢুকে কখনো রাস্তার উপর গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।
যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি জানানো হয়েছে বন দফতর কে।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment