ব্যারাকপুরে করোনা ঠেকাতে বাজার-হাট বন্ধের নির্দেশ
দি নিউজ লায়ন ; ব্যারাকাপুর পুরসভা এলাকার করোনার গ্রাফ নিম্ন মুখী করতে ব্যারাকাপুর পুরসভা এলাকার সব বাজার হাট বন্ধের নির্দেশ দিলো পুরসভা।আপাতত ২১ শে জুন থেকে ২৭ শে জুন অবধি সব বাজার হাট বন্ধের নির্দেশ। ব্যারাকাপুর এলাকায় প্রতিদিনই ৯০ থেকে ১০০ জন আক্রান্ত হচ্ছে করোনায়।আর সেই আক্রান্ত এর সংখ্যা শুন্য করার লক্ষ্যেই এই বাজার-হাট বন্ধের নির্দেশ ব্যারাকাপুর পুরসভার।
তবে এই বন্ধের নির্দেশ মেনে চলবে বলে জানালেন ক্রেতা বিক্রেতারা ও।তারা জানাচ্ছে আগে জীবন তারপর বাজার।কেউ কেউ আবার পুরসভার ঘোষনা শুনেই হাজির বাজারে।এক সপ্তাহের বাজার নিতে।তবে সবাইকে মাস্ক পড়তে এবং ভ্যাক্সিন নেবার আবেদন জানালেন ব্যারাকপুরের মুখ্য প্রশাসক উত্তম দাস।

Post a Comment