হাতির হামলায় মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ - The News Lion

হাতির হামলায় মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ




দি নিউজ লায়ন ;
  রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের কলাবনি এলাকায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।মৃত ব্যক্তির নাম পাঁড়ু মাহাতো, তার বয়স ৭০  বছর, তার বাড়ি স্থানীয় বরিয়া গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে  কাজে যাওয়ার সময় কলাবনিরাস্তার উপর তাকে ফেলে দিয়ে একটি দাঁতালহাতি সুঁড় দিয়ে আছড়ে মেরে দেয় ।তিনি সাইকেল চালিয়ে যখন কাজে যাচ্ছিলেন সেই সময় ওই হাতি টি পিছন দিক দিয়ে তার উপর হামলা চালায়।যার ফলে ওই ঘটনাটি ঘটে। 


ওই ঘটনার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম লোধশুলির মাঝে কলাবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ  দেখায়।যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি এই এলাকায় প্রতিনিয়ত হাতি হামলা চালায়। বনদফতর কে বারবার জানানো সত্ত্বেও হাতিগুলিকে অন্যত্র পাঠানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কলাবনি এলাকায় বেশ কয়েকটি আমের বাগান রয়েছে। এছাড়া বিভিন্ন ফলের বাগান রয়েছে।


 আম-কাঁঠালের সময় প্রচুর হাতি এলাকায় চলে আসে। বিষয়টি বন দফতর এর অজানা নয়। বারবার হাতির হামলায় মৃত্যুর ঘটনা ও আহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিনিয়ত হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। এমনকি পাঁচ নম্বর রাজ্য সড়কে দাপিয়ে বেড়ায় ।যার ফলে এলাকার বাসিন্দারা বনদপ্তর এর উপর প্রচন্ড ক্ষুব্ধ।বন দফতর এর পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও তার পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ।পুলিশ ও বন দফতর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করে।


 সেই সঙ্গে পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয় দ্রুত হাতিগুলোকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে বন দপ্তরের আশ্বাসে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয় ।এরপর ঝাড়্গ্রাম থানার পুলিশ হাতির হামলায় মৃত পাঁড়ু  মাহাতোর দেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.