বিরুষ্কার বিলাসবহুল বাড়িটি কেমন - The News Lion

বিরুষ্কার বিলাসবহুল বাড়িটি কেমন

 


দি নিউজ লায়ন;   দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একজন হলেন বিরুষ্কা। কিন্তু তাঁরা কোথায় থাকেন, তাঁদের সেই বিলাসবহুল বাড়িতে কী কী সুবিধা আছে সেটা কী আপনি জানেন? তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক তাদের বাড়ি সম্পর্কে। বিরুষ্কার সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কিন্তু তাঁদের মুম্বইয়ের বিলাসবহুল বাড়ির দর্শন মাঝেমধ্যেই অনুরাগীরা পেয়ে থাকেন।


 বিরাট-অনুষ্কার এই বিলাসবহুল বাড়িটি মুম্বইয়ের ওরলি(Worli) এলাকায় অবস্থিত। ৩৫ তলায় অবস্থিত ৭১৭১ স্কোয়্যার ফিটের সেই আবাসনের মূল্য প্রায় ৩৪ কোটি টাকা। বিরুষ্কা এটি ২০১৬ সালে কিনেছিলেন। ইতালি থেকে বিবাহ সেরে ফিরে তাঁরা এই আবাসনেই উঠেছিলেন। বিরাট-অনুষ্কার এই আবাসন থেকে সামনে তাকালেই দেখা যাবে আরব সাগর।


 বিরাট-অনুষ্কার(Virat-Anushka) এই স্বপ্নের আবাসনে চারটি বেডরুম রয়েছে। এছাড়া প্রকৃতিপ্রেমী হিসেবে খ্যাত এই তারকা দম্পতির আবাসনের বাগানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। এর সঙ্গেই ব্যক্তিগত ছাদ এবং জিমের সুবিধাও রয়েছে এই বিলাসবহুল বাড়িতে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.