ফের দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ হাওড়ায় - The News Lion

ফের দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ হাওড়ায়

 


দি নিউজ লায়ন;  সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি। তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ।


 মৃতের ভাইয়ের অভিযোগ, এরপর থেকেই তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পুরসভাকেও জানানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা নার্সিংহোমেই পড়ে থাকে দেহ। পরে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত অপেক্ষার পর পুরসভার গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.