জমি জায়গা কেন্দ্রে করে দুইটি পরিবারের মধ্যে সংঘর্ষে জখম ১ - The News Lion

জমি জায়গা কেন্দ্রে করে দুইটি পরিবারের মধ্যে সংঘর্ষে জখম ১

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার জমি জায়গা কেন্দ্রে করে দুইটি পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধলে জখম হয় এক ব্যক্তি।জখম ব্যক্তির নাম সিন্টু মন্ডল।বর্তমানে সে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের গড়খালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গড়খালি এলাকায় দুটি পরিবারের মধ্যে জমি জায়গা কে কেন্দ্রে করে সংঘর্ষ বাঁধলে,সেই সময় বেশ কিছু দুষ্কৃতী হঠাৎই বোমা গুলি ছুঁড়লে জখম হয় সিন্টু মন্ডল নামে এক ব্যক্তি এমনি অভিযোগ।স্থানীয় মানুষজন জখম ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।


সেখানেই তার চিকিৎসা চলছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চলছে পুলিশি অভিযান।তবে পুলিশ গুলি চালানোর ঘটনা অস্বীকার করেন।পুলিশ জানান জমি জায়গা বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে একজন জখম হয়।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.