দার্জিলিঙে 15 দিনের জন্য বন্ধ টয় ট্রেন - The News Lion

দার্জিলিঙে 15 দিনের জন্য বন্ধ টয় ট্রেন

 


দি নিউজ লায়ন;   দার্জিলিঙে 15 দিনের জন্য বন্ধ টয় ট্রেন। প্রশাসনিক সূত্রে খবর, যে হারে দার্জিলিঙে করোনি আক্রান্তের সংখ্যা বেড়েছে তাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 15 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই দার্জিলিঙে বন্ধ হয়ে গিয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক একইসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।


 এই পরিস্থিতিতে আর টয় ট্রেন চালাতে চাইছেনা রেল কর্তৃপক্ষ তাই আপাতত 15 দিনের জন্য ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। রেল সূত্রে খবর 15 দিন পর ফের পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং তারপর টয় ট্রেন ফের চালানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.