শেষ হতে চলেছে ‘করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিক! - The News Lion

শেষ হতে চলেছে ‘করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিক!

 


দি নিউজ লায়ন;  শেষ হয়ে যাচ্ছে ‘রাণী রাসমণি’ ধারাবাহিকটি। এই প্রশ্নে এখন তোলপাড় নেটদুনিয়া। ২০১৭ সালের ২৪ জুলাই বাংলা টেলিভিশনের পর্দায় রাসমণি হিসেবে দিতিপ্রিয়া রায়ের যাত্রা শুরু হয়েছিল। রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের অভিনেতা গাজি আব্দুন নূর। মথুরামোহনের চরিত্রে নজর কাড়েন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। পরে রামকৃষ্ণর ভূমিকায় অভিনয় করেন সৌরভ সাহা। আরও বহু অভিনেতা-অভিনেত্রী এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।


  সম্প্রতি ধারাবাহিকের যে টিজার প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে রানি রাসমণিকে কালী ঠাকুর জানাচ্ছেন, এবার তার পরলোকে যাওয়ার সময় হয়ে গিয়েছে।  আগাম এই ঝলকের প্রতিক্রিয়া দিতে গিয়েই অনেকে জানতে চেয়েছেন, তাহলে কি ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে চলেছে? 


মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে দেবশ্রী রায়ের সিরিয়াল ‘সর্বজয়া’র আগাম ঝলক। তারপর থেকেই জোর গুঞ্জন, ‘করুণাময়ী রাণী রাসমণি’র পরিবর্তেই জি বাংলায় আসতে চলেছে দেবশ্রী রায়ের নতুন ধারাবাহিকটি। যাকে ইতিমধ্যেই অনেকে স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকের সঙ্গে তুলনা করেছেন।  রাসমণির বদলে ‘সর্বজয়া’কে না আনার অনুরোধও অনেকে জানিয়েছেন।


 এ বিষয়ে কথা বলতে গিয়ে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানান, রানিমার পর্ব শেষ হয়ে যাচ্ছে। তা ঠিক। তবে ধারাবাহিক শেষ হওয়ার বিষয়ে এখনও চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.