করোনা ওয়ার্ড এ বসে গান গেয়ে করোনা রোগীদের সাহস যোগাচ্ছে ঝাড়খণ্ডের করোনা আক্রান্ত ব্যাক্তি - The News Lion

করোনা ওয়ার্ড এ বসে গান গেয়ে করোনা রোগীদের সাহস যোগাচ্ছে ঝাড়খণ্ডের করোনা আক্রান্ত ব্যাক্তি

 



দি নিউজ লায়ন;   মে মাসের প্রথম দিকে ঝাড়খন্ড নিবাসী এক ব্যাক্তি করোনা আক্রন্ত হয় তারপর সিউড়ি থেকে বর্ধমান সমস্ত হাসপাতালে গিয়েছেন ভর্তির জন্য পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে। মেলেনি বেড হয়নি ভর্তি। শেষমেশ মে মাসের  ৪ তারিখ কাঁকসার গৌরীদেবী হাসপাতালে জায়গা পায়। বর্তমানে তিনি সুস্থ্যতার পথে। এরই মধ্যে করোনা রোগীদের সাহস যোগাচ্ছে করোনা ওয়ার্ড এ বসে গান গেয়ে ঝাড়খণ্ডের করোনা আক্রান্ত ব্যাক্তি নিজে।


 ভাইরাল সেই গান। শুক্রবার সেই ভিডিও ভাইরাল। কাঁকসার রাজবাঁধের বেসরকারি  হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে। ওই হাসপাতলে 71 টি বেডের ব্যবস্থা রয়েছে করোনা আক্রান্ত রোগীদের জন্য। ৭১জন রোগী ভর্তি রয়েছে ওই হাসপাতালে এমনটাই জানালেন ওই হাসপাতালে আধিকারিক কৃষ্ণেন্দু রায়। ওই হাসপাতলে দেখা গেল এক অন্য চিত্র। হাসপাতালে চিকিৎসাধীন ঝাড়খণ্ডের করোনা আক্রান্ত রোগী গান গাইছেন এবং অন্যান্য করোনা আক্রান্তদের সাহস জোগাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো উন্নত মানের দাবি করছেন রোগীর আত্মীয়রা।


 শুক্রবার করোনা আক্রান্ত এক রোগী করোনা ওয়ার্ডে বসেই গান গেয়েছেন। পাশে উৎসাহ যোগাচ্ছে চিকিৎসকেরা। সেই গান এখন ভাইরাল। ওই হাসপাতালে বেড বাড়ানোর চিন্তাভাবনা চলছে জানালেন ওই হাসপাতালের আধিকারিক কৃষ্ণেন্দু রায়। করোনা আক্রান্ত রোগীর পরিবার-পরিজনেরা জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো খুবই ভালো। ঝাড়খণ্ডের করোনা আক্রান্ত ব্যক্তির ছেলে জানাচ্ছেন তার বাবা এখন অনেকটাই সুস্থ্যতা র পথে। চিকিৎসকেরা জানাচ্ছেন গান গাইলে মন ভালো থাকে। করোনা রোগী গাইছেন গান খুশি সকলে। দেখুন সেই ভিডিও*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.