বাংলাদেশ থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

বাংলাদেশ থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  রবিবার গঙ্গারামপুরের পুনর্ভবা নদীতে বাংলাদেশ থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের কাটাবাড়ী সীমান্তবর্তী এলাকায়। ঘটনার পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দিল গাংনিয়ন বিওপির বিএসএফ। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ ও বিএসএফ-এর  প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকেই ভেসে এসেছে ওই ব্যক্তির মৃতদেহ। ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ। 


জানা যায়, রবিবার সকালে গঙ্গারামপুর থানার কাঁটাবাড়ি  সীমান্তবর্তী এলাকায় পুনর্ভবা নদীর সেতুর নিচে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় বিএসএফ। এরপরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ জওয়ানদের সাথে ফ্ল্যাগ বৈঠক ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা করে বিএসএফ। সেখানে ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করতে না পেরে ব্যক্তির দেহ গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.