হাওড়ায় বাড়ি ভেঙে দুর্ঘটনা - The News Lion

হাওড়ায় বাড়ি ভেঙে দুর্ঘটনা

 


দি নিউজ লায়ন;  হাওড়ায় বাড়ি ভেঙে দুর্ঘটনা।  শনিবার সকাল পর্যন্ত বিপদজনক অবস্থায় ছিল। ঘটনাটি হাওড়ায় লিলুয়ার বামুনগাছির। শুক্রবার গভীর রাতে পরিত্যক্ত কোয়ার্টারের একাংশ ভেঙে পড়ে। 

 বাড়ি ভাঙার ফলে উপড়ে পড়ে একটি ইলেকট্রিক পোস্ট। জমা জলের উপরেই পড়ে রয়েছে পোস্ট ও ভেঙে যাওয়া বাড়ির অংশ। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। 


এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা অমিতাভ সামন্ত জানান, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ইলেকট্রিক পোস্টের উপর ভাঙা অংশ পড়ে যায়। বেরিয়ে দেখি এই অবস্থা। এরপর বিদ্যুৎ সরবরাহ সংস্থাকে খবর দেওয়া হয়। রাতে তারা এসে লাইন কেটে দিয়ে যায়। এখানে জল জমার সমস্যা সারা বছরের। সর্বক্ষণ এখানে জল জমে থাকে। তার উপর আবার এই ঘটনা।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.