দ্রুত গঙ্গার পাড়ে বালির বস্তা পড়তে দেখে খুশি এলাকাবাসী - The News Lion

দ্রুত গঙ্গার পাড়ে বালির বস্তা পড়তে দেখে খুশি এলাকাবাসী



দি নিউজ লায়ন;   আজ বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধ করার কাজ শুরু হলো নদীয়ার শান্তিপুরের ভাগীরথী  তীরবর্তী 16 নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট অঞ্চলে। ভাঙ্গনের সামনে বালির বস্তা পড়তে দেখে খুশি এলাকাবাসীরা।


তারা বলেন বর্তমানে খুবই দ্রুত কাজ শুরু হলো তাতে সাময়িক স্বস্তি মিলছে। গঙ্গাবক্ষে তলিয়ে গেছে চাষের জমি, একমাত্র রোজগারের উপায় হিসেবে সামান্য অবশিষ্ট থাকা জমিতে পাট লাগিয়েছি, সেটুকুও জলের তলায় চলে যাওয়ার উপক্রম হয়েছিলো। তবে বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে। সেই কারণেও খানিকটা রেহাই।


 বালির বস্তা ফেলাতে, আপাতত জলের তোর কিছুটা ঠেকাতে পারলেও, এটা স্থায়ী ব্যবস্থা নয়। আমরা চাই সরকারি বড় প্রকল্পের মাধ্যমে পাকাপাকি ব্যবস্থা হোক।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.