মহিলা ও তাঁর পুত্রবধূকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
দি নিউজ লায়ন; মহিলা ও তাঁর পুত্রবধূকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। জামালপুর থানার পুলিস। ধৃতের নাম ত্রিলোক রায় ওরফে তিলক। জামালপুর থানার নবগ্রামের ঘোষপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, প্রতিবেশী ওই মহিলাকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে ত্রিলোক। রাস্তাঘাটে হামেশাই তাঁকে গালিগালাজ করে সে।
সোমবার বেলা ১০টা নাগাদ মহিলার বাড়ি ভাঙতে আসে সে। তাতে বাধা দিলে মহিলাকে সে মারধর করে। শাশুড়িকে বাঁচাতে আসেন পুত্রবধূ। তাঁকেও মারধর করা হয়। শাশুড়ি ও পুত্রবধূর শ্লীলতাহানি করে সে। পাশের বাড়িতে রাখা মহিলার স্বামীর বাইকটিও ভেঙে দেয় ত্রিলোক। মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ভাঙা বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিস। মঙ্গলবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

Post a Comment