বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মারার অভিযোগ খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে - The News Lion

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মারার অভিযোগ খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;  নদীয়ার হবিবপুর রাঘবপুর পূর্বপাড়ার হিমাংশু রায় 22 বছরের ছেলে সন্তু রায় কে আজ সকাল দশটা নাগাদ ডেকে নিয়ে যায় তারই এক খুড়তুতোভাই স্বপন রায়। বাবা স্বপন রায়ের কথা অনুযায়ী, শরিকি দন্দ্ববিবাদ নেই আমাদের পরিবারে, তবে কি কারণে উদয়পুরে প্রফুল্ল নগর মাঠে নিয়ে গিয়ে ছুরি মারলো, তার ছেলে সুস্থ হলে তবেই বলা সম্ভব।


 অপর এক ভাই সুমন রায় বলেন, শুনেছি নিজেদের মধ্যে কিছু একটি বিষয়ে, দ্বন্দ্ব হয়েছিল সামান্য, তারই বোঝাপড়ার জন্য তিনজন একত্রিত হয়েছিল প্রফুল্ল নগরের ওই মাঠে। তারপর গলায় ও পিঠে ছুরি মারার পর পালিয়ে যায় তারা, ওই এলাকার থেকে ফোনে জানতে পারি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করি।

পরিবার সূত্রে জানা যায় ছেলে একটু সুস্থ হলেই তার কাছ থেকে শুনে লিখিত অভিযোগ  দায়ের করা হবে থানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.