শীঘ্রই বিশ্ববাজারেও লঞ্চ হতে পারে সংস্থার এই স্মার্টফোন দুটি
দি নিউজ লায়ন; বিশ্ববাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y73 2021 এবং Vivo V21e 5G স্মার্টফোন দুটি। যদিও গতমাসে Vivo মালয়েশিয়া বাজারে Vivo V21 5G এবং Vivo V21 দুটি স্মার্টফোন লঞ্চ করেছে।IMEI তালিকাতেও চিহ্নিত করা হয়েছে সংস্থার Vivo Y73 2021 ফোনটিকে। এই তালিকায় স্মার্টফোনটির মডেল নম্বর হিসেবে V2059 কে উল্লেখ করা হয়েছে।
আসন্ন দুটি স্মার্টফোনে থাকতে পারে 5G সংযোগের ব্যবস্থা। তবে Vivo এখনও তাদের নতুন ফোন দুটির বিষয়ে কিছু স্পষ্ট করেনি। গুগল প্লে তালিকায় প্রকাশ পেয়েছে Vivo Y73 2021 এর বেশকিছু বৈশিষ্ট্য। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন ফোনে থাকতে পারে একটি MediaTek Helio G90 SoC (MT6785), 8GB RAM, এবং একটি full-HD+ (1,080×2,400 pixels) ডিসপ্লের ব্যবস্থা।
পাশাপাশি চালনা করার জন্য মিলতে পারে Android 11। অন্যদিকে সংস্থার আরেকটি স্মার্টফোন অর্থাৎ Vivo V21e 5G বৈশিষ্ট্যও উল্লেখ করা হয়েছে। গুগল প্লে তালিকা অনুযায়ী, এই ফোনে মিলতে পারে একটি MediaTek Dimensity 700 SoC (MT6833V), 8GB RAM, এবং একটি full-HD+ (1,080×2,400 pixels) ডিসপ্লে। এছাড়া Android 11 ভিত্তি করে চালনা করার জন্য রাখা হতে পারে Funtouch OS 11.1।

Post a Comment