দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত 5 - The News Lion

দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত 5

 


দি নিউজ লায়ন;  উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার বামিহাটি ঘোষ পাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত 5। রবিবার সকাল 9 টা নাগাদ উজ্জ্বল ঘোষ এর পরিবারের ওপর চড়াও হয় দেবাশিস ঘোষ রলি ঘোষ বিষ্ণুঘোষ সৌগত  বিদুর বিশু। লাঠিসোটা নিয়ে মারধর করে ঘরের মহিলাদের ও বাচ্চাদের এমনটাই অভিযোগ করেছেন উজ্জ্বল ঘোষ এর ভাই ও বৌমা রুপা ঘোষ সঞ্জয় ঘোষ।


 তাদের অভিযোগ মাস তিনেক আগে চায়ের দোকানে ভাইপোর সাথে গায়ের চাপড়া নিয়ে অশান্তি বাধে তাদের সঙ্গে। এরপর থেকেই বিষ্ণুর দেবাশীষের পরিবার পরিকল্পনা করে তাদের মারধর করবে বলে। এদিন সকালে পরিবারের সকলে মিলে বাস লাঠি নিয়ে চড়াও হয় ঘটনায় গুরুতর জখম হন উজ্জ্বল ঘোষ এবং পরিবারের আরো চারজন আহত হন।তড়িঘড়ি স্থানীয় মানুষের সাহায্যে হাবরা হাসপাতলে নিয়ে আসা হয় উজ্জ্বল ঘোষ ও তার পরিবারের সকলকে। উজ্জ্বল ঘোষ এর পরিবার হাবরা থানা দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে হাবরা থানা পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.