লকডাউনে ভাঁটা পড়েছে ধুপ শিল্পে - The News Lion

লকডাউনে ভাঁটা পড়েছে ধুপ শিল্পে


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতির কারণে কমে গিয়েছে পূজো পার্বণ। সেজন্য ধূপের চাহিদা নেই বললেই চলে। তারমধ্যে মেঘলা ওয়েদারে ধূপ তৈরি করতে দীর্ঘ সময় লাগছে। এমনই সমস্যায় রয়েছেন কাঁকসার মলানদিঘি অঞ্চলের নতুন পল্লী সংলগ্ন এলাকায় ধুপ শিল্পীরা। এরা সকলেই ঘরোয়া পদ্ধতিতে ধুপ তৈরি  করে। 


কাঠ-গুঁড়ো এবং ধুনো মিশ্রণ করে মেশিনের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে তারপর কাঠি দিয়ে তৈরি করা হয় ধুনো ধূপ। তারপর রোদে শুকনো করার পর বিক্রি করা হয়। মহাজনেরা সেই ধুপ নিয়ে যায় আবার কখনো নিজেরাই মহাজনদের কাছে পৌঁছে দিত এবং প্যাকেটজাত করে বিভিন্ন নাম দিয়ে বিক্রি করা হয় দোকানে দোকানে। চাহিদা ছিল ব্যাপক সংসারও ভালোই চলছিল। কিন্তু বর্তমানে পূজা পার্বণ কমে যাওয়ায় কম বিক্রি হচ্ছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.