প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে উলুবেড়িয়ায় জমজমাট হাট - The News Lion

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে উলুবেড়িয়ায় জমজমাট হাট

 


দি নিউজ লায়ন;  করোনা সংক্রমণ রোধে শুক্রবার আংশিক লক ডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাস্ক পরে রাস্তায় বের হওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার পর এবার সকালে ৩ ঘন্টা এবং বিকেলে ২ ঘন্টা বাজার খোলা রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় সকাল ৭ টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত বাজার খোলা থাকবে।


 তবে মুদিখানা ও ওষুধের দোকানকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও উলুবেড়িয়া শহরে সরকারের নির্দেশ মানা দূরে থাক শনিবার সকাল থেকেই জমজমাট হাট বসল শহরের প্রানকেন্দ্রে। শুধু তাই নয় সরকার নির্ধারিত নির্দিষ্ট সময়ের পরেও দোকান বাজার খোলা থাকায় ভীড় ঠাসা হয়ে উঠল উলুবেড়িয়া শহর। আরো! সরকারের নির্দেশে উপেক্ষা করে হাটে ভীড় হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


এদিকে সরকারের নির্দেশের পরেও দোকান বাজার খোলা রাখা প্রসঙ্গে উলুবেড়িয়ার বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্রশাসন হাত গুটিয়ে নেওয়ায় এই পরিনতি। তাদের মতে যদি অবিলম্বে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে ব্যাবস্থা না নেয় তাহলে উলুবেড়িয়া ও তার আশপাশের এলাকায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে। অধিকাংশ বাসিন্দাদের বক্তব্য করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশ যখন মানা হচ্ছেনা তখন আংশিক নয় করোনা সংক্রমণ আটকাতে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটা উচিত সরকারের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.