কংগ্রেস শূণ্য মালদা। জেলাজুড়ে তৃণমূল ঝড়। দখলে নয়টি আসন।
দি নিউজ লায়ন; নির্বাচনের অষ্টম দফার প্রচারে এসে মালদার মানুষের কাছে আম এবং আমসত্ত্ব চেয়ে ছিলেন মমতা। কিন্তু আম ও আমসত্ত্ব শুধু নয়, মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে যে ভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের আসন মালদার মানুষ তুলে দিলো , তা একেবারেই নজিরবিহীন । একদিকে গনি মিথ ভেঙে চুরমার হয়ে গেছে । আর অন্যদিকে ৮ থেকে ৯ টি আসনের সম্ভাব্য তৃণমূলের জয় এ যেন এক মিরাক্কেল ।
ইতিমধ্যে মোথাবাড়ি , সুজাপুর, চাচোল মালতিপুর, গাজোল , হরিশ্চন্দ্রপুর, সহ কংগ্রেসের দুর্গ বলে পরিচিত একের পর এক আসনে তৃণমূলের নজরকাড়া ফল। নজিরবিহীন ভাবে মালদা জেলায় আর কোনো অস্তিত্বই রইল না কংগ্রেসের টিমটিম করে টিকে থাকল ভাজপা বাকিটা শুধুই তৃণমূল ঝড়।
উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি আসনও মমতার ঝুলিতে তুলে দিতে পারি নি মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এনিয়ে বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিমান এবং আক্ষেপ ছিল। যতবার মুখ্যমন্ত্রী প্রচারে এসেছিলেন ততোবারই তিনি মালদায় একটি আসন না পাওয়ার অভিমানের কথা বারবার বলেছিলেন ।
কিন্তু উন্নয়নের কোন খামতি রাখেন নি তিনি । ২০২১ এর বিধানসভা নির্বাচনের শেষ প্রচারে মালদা এসে ফের আরও একবার অভিমানের সুরে মমতা ব্যানার্জি বলেছিলেন মালদা আমাকে একটি আসণ দিতে পারি নি ঠিকই। তাহলে মালদার মানুষের স্বার্থের কথা ভেবে উন্নয়নকে থাকবে না। তবে আমি কিন্তু এবারে মালদা থেকে আম আর আমসত্ত্ব নিয়ে যাব । আর মুখ্যমন্ত্রীর এই কথার পর শুধু আম ও আমসত্ত্ব নই, যে ভাবে একাধিক আসল জয়ী করেছে তাতে রীতিমতো হতবাক জেলার তৃণমূল নেতৃত্ব । এবারে যে এমন ফলাফল হবে তা কেউ ভুলেও ভাবতে পারিনি।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এতদিন সংখ্যালঘুদের ঘাড়ে হাত দিয়ে কংগ্রেস জোট নির্বাচনে ফায়দা নিয়ে যাচ্ছিল। কিন্তু ওদের ভোট দিয়েছে লাভ নেই, তা হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে মালদার মানুষ। তাই এবার একটি ভোটও সংযুক্ত মোর্চার প্রার্থীরা পায় নি। মালদায় কংগ্রেসকে গনি খানের গড় বলা হতো। কংগ্রেসের সেই মালদা এখন তৃণমূলের দুর্গ তৈরি হয়ে গেল। যেখানে এতদিন একটি আসন ছিল না তৃণমূলের । সেখানে আট থেকে ন টি আসন পাওয়া মানে এক বিশাল জয়। আমরা মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দিতে পেরেছি।

Post a Comment