গরুর গো-মূত্র ও গোবর দিয়ে এক সপ্তাহ শরীর ঢেকে রাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে - The News Lion

গরুর গো-মূত্র ও গোবর দিয়ে এক সপ্তাহ শরীর ঢেকে রাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে

 


দি নিউজ লায়ন;   করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। অনেক মনে করেন, শরীরে গোবর মাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অনেকে ইতিমধ্যে করোনার হাত থেকে বাঁচতে শরীরে গোবর মাখা শুরু করে দিয়েছে। গুজরাটের কিছু লোকের বিশ্বাস, গরুর গো-মূত্র ও গোবর দিয়ে এক সপ্তাহ শরীর ঢেকে রাখলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 


এতে করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পাশাপাশি আরোগ্যও লাভ হয়। এ প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, করোনার বিরুদ্ধে গোবর এবং গোমূত্রে কার্যকারিতার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা পুরোপুরি বিশ্বাসনির্ভর।  তিনি আরো বলেন, তাছাড়া শরীরে গোবর মাখার স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.