কোভিড আক্রান্তদের জন্য মেদিনীপুরে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলেন জুন মালিয়া - The News Lion

কোভিড আক্রান্তদের জন্য মেদিনীপুরে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলেন জুন মালিয়া

 


দি নিউজ লায়ন;  মেদিনীপুর শহরের বসবাসকারী কোভিড আক্রান্ত মানুষজনের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করলেন মেদিনীপুরের  তৃণমূল কংগ্রেসের বিধায়ক জুন মালিয়া । শুক্রবার তিনি মেদিনীপুর টোটো ইউনিয়নের সদস্যদের এ বিষয়ে অনুরোধ জানান। 


৫ টি টোটোর নম্বর দেওয়া হয়েছে। যেগুলি করোনা আক্রান্ত রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাবে। তিনি চালকদের হাতে পি পি কিট তুলে দেন।  তিনি জানান , এটা মহৎ উদ্যোগ। মানুষের ঐক্যবব্ধ লড়াইয়ের পাশে থাকতে পেরে তিনি গর্বিত বলেও জানান। বিধায়ক জুন মালিয়া  বলেন এই টোটোগুলি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের নিয়ে হাসপাতালে যাবে।


 তার জন্য কোনো মূল্য দিতে হবে না। এর ফলে  করোনা আক্রান্ত রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে তিনি জানান। বিধায়কের উদ্যোগে খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা । তারা করোনা আক্রান্তদের  জন্য বিনামূল্যে টোটো পরিষেবা চালু করার জন্য বিধায়ক জুন মালিয়া কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.