মানুষের হাতে মাস্কও স্যানিটাইজার তুলে দিলেন জুন মালিয়া - The News Lion

মানুষের হাতে মাস্কও স্যানিটাইজার তুলে দিলেন জুন মালিয়া

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া। এছাড়াও মেদিনীপুর শহরের পঞ্চুর চক ,গোলকুয়ার চক ও এল আই সি সহ একাধিক এলাকায় কোতোয়ালি থানার সহযোগিতায় মাইকিং করে করোনা সচেতনতা‌র বার্তা দেন বিধায়ক জুন মালিয়া।  উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ কোতোয়ালি থানার আই সি পার্থ সারথি পাল ও অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ।


 মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া সর্বস্তরের মানুষের কাছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানান ।তিনি আরো বলেন যে রাজ্য সরকারের নির্দেশ গুলি মেনে চলবেন । করোনাকে আমাদের হারাতে হবে এবং করোনাকে হারিয়ে আমাদের জয়লাভ করতে হবে।


 তিনি আরো বলেন যে করোনা কে কেউ ভয় পাবেন না আতঙ্কিত হবেন না। কেবলমাত্র আপনারা সচেতন হবেন। বিধায়ক জুন মালিয়া আরো বলেন যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন , পুলিশ  প্রশাসন ও মেদিনীপুর পৌর প্রশাসন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একসঙ্গে কাজ করছে। তাই করোনা নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা প্রশাসনকে সহায়তা করুন ।কোথাও জমায়েত করবেন না নিজেকে সুস্থ রাখবেন অপরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.