গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার দুটি প্যাঁচা - The News Lion

গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার দুটি প্যাঁচা


দি নিউজ লায়ন;   একটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হলো দুটি অসুস্থ পেঁচা। ঘটনাটি শান্তিপুর 17 নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকার।  রবিবার একটি গাছ থেকে পেঁচা দুটি হঠাৎই মাটিতে পড়ে যায়। এরপর পেঁচা দুটিকে এক যুবক দেখতে পেয়ে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করে। তারপর সে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।  


ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় অনুপম সাহা, এরপর ওই অসুস্থ পেঁচা দুটিকে খাঁচা বন্দি করে উদ্ধার করে। অনুপম সাহা জানান অতিরিক্ত ঝড়ের কারণে গাছে থাকা পেঁচা গুলির বাসা ভেঙে যায়, এছাড়াও ঝড়ের দাপটে কোন কারনে অসুস্থ হয়ে পড়ে সেই কারণেই গাছ থেকেপড়ে যায় পেঁচা দুটি। এখন পেঁচা দুটিক প্রাথমিক চিকিৎসা করে বনদপ্ত্রের হাতে তুলে দেয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.