ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু রাজ্যে - The News Lion

ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু রাজ্যে

    


দি নিউজ লায়ন;  করোনার পাশাপাশি এখন রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৫ জন ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করতে কিছু গাইডলাইন দিয়েছে স্বাস্থ্য দফফতর। তারই মধ্যে রাজ্যে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু ঘটল।  শুক্রবার ভোররাতে শম্ভুনাথ হাসপাতালে হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী (৩২)র মৃত্যু হয়।  তিনি করোনা আক্রান্ত ছিলেন।শম্ভুনাথ হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। করোনার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন তিনি। তাঁকে অ্যাম্ফোটিরিসিন-বি ওষুধও দেওয়া হয়েছিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.