জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু, ১ জঙ্গির আত্মসমর্পণ - The News Lion

জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু, ১ জঙ্গির আত্মসমর্পণ

 


দি নিউজ লায়ন;   জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃ্ত্যু হয়েছে ৩ জঙ্গির এবং আত্মসমর্পণ করেছেন এক জন। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিগাম এলাকায় এদিন ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। জানা গিয়েছে, আল-বদর জঙ্গিগোষ্ঠীর ৪ নতুন সদস্যকে এনকাউন্টার অভিযোনে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই স্থানীয় এলাকারই বাসিন্দা।


 এলাকা ঘিরে ফেলার পরে তাদেরকে আত্মসমর্পণের জন্য বোঝান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ১ জন আত্মসমর্পণ করলেও বাকিরা অনড় থাকেন। তারা পাল্টা গুলি চালাতে শুরু করে। গ্রেনেডও ছোঁড়ে। সেই সময় গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী্রা। এই ঘটনায় তিন জঙ্গির মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ করা জঙ্গিকে তৌসিফ আহমেদ বলে শনাক্ত করা গিয়েছে।   আল-বদর গোষ্ঠীতে নতুন যোগদান করেছিল সে। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে তল্লাশি জারি রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.