বিধায়কের উদ্যেগে মাস্কের ভেন্ডিং মেশিন - The News Lion

বিধায়কের উদ্যেগে মাস্কের ভেন্ডিং মেশিন

 


দি নিউজ লায়ন;  করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার সচেতনতা বৃদ্ধি করতে এবার আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে গ্রামে মাস্কের ভেন্ডিং মেশিন বসানো হল। রবিবার আন্তর তাজপুর এবং সাবসীট গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি মাস্কের ভেন্ডিং মেশিন বসানো হয়। এদিন মেশিন গুলির উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। সূত্রের খবর ৫ টাকার বিনিময়ে সাধারণ মানুষ এই মেশিন থেকে দুটি ডিসপোজেবল মাস্ক সংগ্রহ করতে পারবেন।


নিজের বিধানসভা এলাকায় মেশিন বসানো সম্পর্কে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান মাস্ক পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই মেশিন বসানো হয়েছে। তিনি জানান আগামী দিনে বিধানসভার বিভিন্ন জায়গায় এই ধরনের বেশি পছন্দ হবে। মাস্কের মেশিনগুলির পরিচালনার তাইতো বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.